ঐকিক নিয়ম-বানরের বাঁশে ওঠা সংক্রান্ত

বানরের বাঁশে ওঠার অংকগুলোর মূল রহস্য হলো—বানরটি বাঁশের শেষ মাথায় পৌঁছানোর পর আর নিচে নামে না। তাই মোট সময় হিসাব করার সময় প্রথমেই শেষবারের ওঠা অংশটুকু মোট বাঁশের দৈর্ঘ্য থেকে বিয়োগ করে নিতে হয়। 

অংক সমাধানের ধাপসমূহ:

১. বানর প্রতি মিনিটে বা নির্দিষ্ট সময়ে কতটুকু ওঠে এবং নামে তার পার্থক্য বের করুন।

২. বাঁশের মোট উচ্চতা থেকে বানরটি প্রথমবারে (বা শেষবারে) যত মিটার ওঠে, তা বিয়োগ করুন। একে অবশিষ্ট উচ্চতা বলা হয়।

৩. ধাপ ১-এর পার্থক্য দিয়ে অবশিষ্ট উচ্চতাকে ভাগ করুন। এতে প্রয়োজনীয় সময় বা ধাপ সংখ্যা পাওয়া যাবে।

৪. সবশেষে, বিয়োগ করা উচ্চতা উঠতে যে অতিরিক্ত ১ মিনিট (বা সময়) লেগেছিল তা যোগ করুন।

  • প্রশ্ন: একটি বানর ১৫ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম মিনিটে ৩ মিটার ওঠে এবং দ্বিতীয় মিনিটে ২ মিটার নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটির মোট কত সময় লাগবে?

বানরটি ২ মিনিটে ওঠে = (৩ - ২) = ১ মিটার।অর্থাৎ, ২ মিনিটে বানরটির কার্যকর ওঠা ১ মিটার।

প্রথম মিনিটে বানরটি সর্বোচ্চ ওঠে ৩ মিটার।তাই শেষবারের মতো ওঠার জন্য অবশিষ্ট উচ্চতা = (১৫ - ৩) = ১২ মিটার।

১ মিটার উঠতে সময় লাগে = ২ মিনিট। অতএব, ১২ মিটার উঠতে সময় লাগে =১২X২ = ২৪ মিনিট।

শেষ ১২ মিটার উঠতে সময় লাগল ২৪ মিনিট। আর একদম শেষে আরও ৩ মিটার উঠতে সময় লাগবে অতিরিক্ত ১ মিনিট।অতএব, মোট সময় লাগবে = ২৪ + ১ = ২৫ মিনিট।


  • একটি বানর ৯২ ফুট উঁচু একটা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে ৮ফুট নেমে বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে?