লাভ ও ক্ষতি

প্রয়োজনীয় সূত্রাবলিঃ 

১. লাভ / মুনাফা (profit / Gain) = বিক্রয়মূল্য — ক্রয়মূল্য

২. ক্ষতি /লোকসান (Loss) = ক্রয়মূল্য — বিক্রয়মূল্য

৩. ক্রয়মূল্য (Cost price/CP) = বিক্রয়মূল্য (selling price/SP) — লাভ

৪. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি (Loss)

৫. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ

৬. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য — ক্ষতি

ক্রয়মূল্য (Cost Price) : যে মূল্যে বা যে দাম দিয়ে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় করা হয় তাকে ক্রয়মূল্য বলে।

বিক্রয়মূল্য (Sell Price) : যে মুল্যে বা যে দাম দিয়ে কোনো পণ্য বা দ্রব্য বিক্রয় করা হয় তাকে বিক্রয়মূল্য বলে।

লাভ বা মুনাফা (Profit): কোনো জিনিসের ক্রয়মুল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।

ক্ষতি বা লোকসান (Loss): কোনো জিনিসের ক্রয়মুল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে ক্ষতি হয়।

ধার্যমূল্য: যে মূল্যে কোনো দ্রব্য বিক্রিত হবে বলে লেখা থাকে, তাকে ঐ দ্রব্যের ধার্যমূল্য বলে।

পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অংক ও সমাধান

টাইপ ১: দ্রব্য কেনা ও বেচার ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতি

প্রশ্ন: একটি দ্রব্য ২০০ টাকায় কিনে ২৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:

এখানে, ক্রয়মূল্য = ২০০ টাকা

বিক্রয়মূল্য = ২৫০ টাকা

লাভ = (২৫০ - ২০০) = ৫০ টাকা

শতকরা লাভ=(৫০x১০০)/২০০ =২৫% 

টাইপ ২: নির্দিষ্ট ক্ষতিতে বিক্রয়মূল্য নির্ণয়

প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য ৩,০০০ টাকা হলে, বিক্রয়মূল্য কত?

সমাধান: 

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (ক্রয়মূল্য ১০০ টাকা হলে) = (১০০ - ১০) = ৯০ টাকা

ঐকিক নিয়মে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা 

সুতরাং, ক্রয়মূল্য ৩০০০ টাকা হলে বিক্রয়মূল্য =(৯০x৩০০০)/১০০ =২৭০০ টাকা 

টাইপ ৩: ভিন্ন সংখ্যায় কেনা ও বেচার ক্ষেত্রে লাভ-ক্ষতি

প্রশ্ন: ১০০ টাকায় ১০টি আম কিনে ১২০ টাকায় ৮টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: ১০টি আমের ক্রয়মূল্য ১০০ টাকা 

 ১টি আমের ক্রয়মূল্য =১০০/১০ = ১০ টাকা

৮টি আমের বিক্রয়মূল্য ১২০ টাকা 

১টি আমের বিক্রয়মূল্য =১২০/৮ = ১৫ টাকা

লাভ = (১৫ - ১০) = ৫ টাকা

শতকরা লাভ = \frac{\text{লাভ} \times 100}{\text{ক্রয়মূল্য}} = (৫x১০০)/১০ =৫০% টাকা

টাইপ ৪: ক্রয়মূল্য বা বিক্রয়মূল্য অজানা থাকলে

প্রশ্ন: একটি দ্রব্য ৪৫০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ৫% লাভ হবে?

সমাধান:

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০x৪৫০)/৯০ = ৫০০ টাকা

এখন, ৫% লাভে বিক্রয়মূল্য = ৫০০ এর উপর ৫% লাভ = ৫০০ + (৫০০ এর ৫%) = ৫০০ + ২৫ = ৫২৫ টাকা