সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয়

একটি সুষম বহুভুজের (Regular Polygon) বাহুর সংখ্যা নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হলো এর বহিঃস্থ কোণের পরিমাণ জানা থাকলে তা দিয়ে ৩৬০° কে ভাগ করা।এছাড়া, অন্তঃস্থ কোণের মান জানা থাকলে সূত্র ব্যবহার করেও বাহুর সংখ্যা বের করা যায়।

আমরা জানি, 

অন্তঃস্থ কোণ + বহিঃস্থ কোণ = 180°

বাহুর সংখ্যা (n)= ৩৬০°/বহিঃস্থ কোণ

উদাহরণ: যদি কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ 135° হয়, তবে বাহুর সংখ্যা কত?

এখানে, বহিঃস্থ কোণ হবে 180° - 135° = 45°

অতএব, বাহুর সংখ্যা (n) = ৩৬০°/বহিঃস্থ কোণ

                                         = ৩৬০°/45°

                                         = ৮ টি (উত্তর)