পিথাগোরাসের সূত্রটি কী?
যেকোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় এবং অপর বাহু দুটিকে লম্ব ও ভূমি বলা হয়।
সূত্রটি হলো: (অতিভুজ)² = (লম্ব)² + (ভূমি)²
বীজগণিতের ভাষায়, যদি অতিভুজ c হয় এবং অপর বাহু দুটি a ও b হয়, তবে সমীকরণটি হবে:
c² = a² + b²
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য ৩ সে.মি. এবং ভূমির দৈর্ঘ্য ৪ সে.মি. হলে, এর অতিভুজের দৈর্ঘ্য কত?
সমাধান: দেওয়া আছে,
লম্ব (a) = ৩ সে.মি.
ভূমি (b) = ৪ সে.মি.
অতিভুজ (c) = ?
আমরা জানি,
c² = a² + b²
বা, c² = (৩)² + (৪)²
বা, c² = ৯ + ১৬
বা, c² = ২৫
অতএব, c = ৫
সুতরাং, অতিভুজের দৈর্ঘ্য ৫ সে.মি

0 Comments