Tense
Tense
কি?
ক্রিয়ার কাল কে
Tense বলা
হয় ৷ অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে।
Tense দ্বারা
সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
*Tense denote the time
of action*
Tense
কত প্রকার
ও কি
কি?
Tense বা কাল মূলত ৩ প্রকারের হয়ে থাকে, এগুলো হলো-
·
Present Tense (বর্তমান কাল)
·
Past Tense (অতীত কাল)
·
Future Tense (ভবিষ্যৎ কাল)
এই ৩
ধরনের Tense এর আবার ৪টি করে প্রকারভেদ রয়েছে এগুলো হলো-
|
Present Tense (বর্তমান
কাল): |
Past Tense (অতীত
কাল): |
Future Tense (ভবিষ্যৎ
কাল): |
|
•
Simple present or Present indefinite tense |
•
Simple past or Past indefinite tense |
•
Simple future or Future indefinite tense |
|
•
Present continuous tense |
•
Past continuous tense |
•
Future continuous tense |
|
•
Present perfect tense |
•
Past perfect tense |
•
Future perfect tense |
|
•
Present perfect continuous tense |
•
Past perfect continuous tense |
•
Future perfect continuous tense |
১২
টি Tense এর
গঠন-
Tense
এর গঠন শেখার আগে আমাদের Subject, Verb
ও object সম্পর্কে জানতে হবে।
·
Subject (উদ্দেশ্যে/ কর্তা) : বাক্যে যে ব্যাক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে কোন কিছু বলা হয়, তাকে Subject বলে। Subject সব সময় noun বা pronoun হয় এবং সাধারণত বাক্যে প্রথমে বসে।
*বাক্যে সাধারনত কর্তা, Subject হিসাবে থাকে*
সাধারনত verb কে "কে/কারা" দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। তবে verb টি যদি have verb হয় সেক্ষেত্রে verb কে "কার" দ্বারা প্রশ্ন করলে subject পাওয়া যায়।
·
Verb (কাজ) : যে Parts of Speech দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে Verb বলে।
·
Conjugation of Verb : Tense অনুযায়ী Verb এর রূপের যে পরিবর্তন হয় তাকে Conjugation of Verb বলে। ইংরেজিতে সাধারণত V1 (Present), V2 (Past), V3 (Past Participle) এভাবে রূপান্তর করা হয়।
|
V1 (Present) |
V2 (Past) |
V3 (Past Participle) |
|
Go
(যাওয়া) |
Went |
Gone |
|
Do
(করা) |
Did |
Done |
|
Eat
(খাওয়া) |
Ate |
Eaten |
|
Read
(পড়া) |
Read |
Read |
|
Write
(লেখা) |
Wrote |
Written |
|
Come
(আসা) |
Came |
Come |
·
Object (কর্ম): কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কার্য সম্পাদন করে তাকে Object বলা হয়।
Verb
কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে subject বাদে উত্তরে যা পাওয়া যায় তাই Object
object
সাধারনত বাক্যের মাঝে বা শেষে বসে। বাক্যে দ্বিতীয় pronoun থাকলে সেটি "object" হয়।
Example:
Shakib plays cricket.
বাক্যটিতে verb কে আমরা 'কে' দ্বারা প্রশ্ন করব। কে খেলে? Shakib খেলে। অর্থাৎ Shakib এখানে Subject.
বাক্যটিতে play বা খেলা দ্বারা একটি কাজ বুঝাচ্ছে, সুতরাং play একটি verb.
বাক্যটিতে Shakib কি খেলে? উত্তর- cricket, অর্থাৎ object হলো cricket.
Simple Present Or
Present Indefinite Tense
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
*Present
indefinite tense denotes an action in the present time or habitual truth or
Universal truth*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
Structure: Subject + Main Verb (V1) + Object.
Example:
·
আমি স্কুলে যাই – I go to school.
·
সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.
·
সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
Note: Subject third
person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে s বা es বসে।
Present Continuous Tense
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
*Present
continuous tense is used when an action is continued or going to be continued
in near future.*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
Structure: Subject + am/is/are (number ও person অনুযায়ী) + verb (V1) + ing + object.
Example:
·
সে স্কুলে যাইতেছে – He is going to school.
·
সে আজ বিকালে মীটিং এ আসছেন – He is coming to the meeting this afternoon.
Note: I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে।
Present Perfect Tense
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।
*Present
perfect tense is used when the work has been done but its effect lasts*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে।
Structure: Subject
+ have/has + past participle (V3) + object.
Example:
·
সে স্কুলে গিয়েছি – He has gone to school.
·
তারা কাজটি করিয়াছে – They have done the work.
Present
Perfect Continuous Tense
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present
perfect continuous tense হয়।
*The present perfect continuous tense is used for an
action which began at some time in the past and is still continuing*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।
Structure: Subject + has been/have been + main verb (V1) + ing + since/from/for +
object. (Time)
Example:
·
আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.
·
সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He has been reading in this school for three years.
Simple Past or Past Indefinite Tense
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।
*Past
Indefinite Tense is used to denote an action completed in the past or a past
habit and result is not present anymore.*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন ইত্যাদি উল্লেখ থাকে।
Structure: Subject
+ main verb এর past form (V2) + object.
Example:
·
আমি স্কুলে গেছিলাম/গিয়েছিলাম – I went to school.
·
সে ফুটবল খেলেছিল – He played football.
Past Continuous Tense
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়।
*Past
continuous tense is used when the action was continued for some time in the
past*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure: Subject
+ was/were + main verb (V1) + ing + object.
Example:
·
সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.
·
তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.
Note: Subject first
person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number
এর শেষে were বসবে।
Past Perfect Tense
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
*Past perfect tense is used in the former action between two
completed actions of the past; simple past is used in the later action.*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure: Subject
+ had + verb এর past
participle (V3) + object.
Example:
·
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had
died before the doctor came.
·
ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The patient died after the doctor had come.
Past Perfect Continuous Tense
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়।
*Past
perfect continuous tense is used for an action that begun before a certain
point in the past and continued up to that time.*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে।
Structure: Subject
+ had been + main verb (V1) + ing + object. (Time)
Example:
·
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম – I had been
sleeping when he saw the game.
·
সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been
eating rice when he came.
Note: এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
·
অতীতকালে দুটি কাজই হয়েছিল।
·
তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।
·
যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।
Future Indefinite Tense
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense হয়।
*Future
indefinite tense is used when an action will be done or will happen in future.*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure: Subject
+ will + main verb (V1) + object
Example:
·
আমি কাজটি করবো- I will do the work.
·
আমি বিদ্যালয়ে যাব- I will go to the school.
Future Continuous Tense
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
*Future continuous tense is used when an action is
thought to be going on in the future.*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure: Subject
+ will be + main verb (V1) + ing + object.
Example:
·
সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.
·
তুমি স্কুলে যাইতে থাকিবে- You will be going to school.
Future Perfect Tense
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, য়ে থাকিব, য়ে থাকিবা, য়ে থাকিবে, য়ে থাকিবেন এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।
Structure: Subject
+ will have + verb এর past
participle (V3) + object.
Example:
·
আমি স্কুলে গিয়ে থাকব– I will have gone to school.
·
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব - I will have
done the work before my father comes.
Note: ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect
tense হয় এবং পরেরটা simple present tense হয়।
Future Perfect Continuous Tense
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
*Future
perfect tense is used when an action will have been continuing by a certain
future time.*
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে এবং ভবিষ্যৎ এর একটি সময় উল্লেখ থাকে।
Structure: Subject
+ will have been + main verb (V1) + ing + object. (Time)
Example:
·
সকাল
থেকে আমি খেলিতে থাকিব- I will have been playing since
morning.
·
বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have
been doing the work before my father
comes.
Note: ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect
tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।
Teacher: MD. RAJIB (B.sc in Textile Engineering)
Mobile: 01845413961
একটি সরকারি চাকরি নিশ্চিত করতে নিয়মিত ক্লাস করা, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে আর প্রতিনিয়ত লেগে থাকার কোন বিকল্প নেই। তাই আপনার একটি সুন্দর ও সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে আমাদের RituRaj Academy ইউটিউব চ্যানেল এর সাথে থাকুন।

0 Comments