প্রশ্ন ১. 'পরিবার থেকেই শিক্ষার শুরু'-এখানে 'থেকে' শব্দের সাথে যুক্ত 'ই'-এর ব্যাকরণিক পরিচয় কী?
(৪৯ তম BCS)

ক) উপসর্গ খ) প্রত্যয় গ) ধাতু
ঘ) বলক


ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো: ঘ) বলক।

বাংলা ব্যাকরণে, শব্দ গঠনের বিভিন্ন উপাদান রয়েছে, যেমন উপসর্গ, প্রত্যয়, ধাতু, এবং বলক। প্রশ্নে দেওয়া বাক্য 'পরিবার থেকেই শিক্ষার শুরু'-এর মধ্যে 'থেকে' শব্দের সঙ্গে যুক্ত 'ই' শব্দটির ব্যাকরণিক পরিচয় হলো- বলক।

বলক:

যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাতে হয়, সেগুলােেক বলক বলে।

যেমন-

'তখনই' বা 'এখনও' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।

অবস্থান: বলক সাধারণত পদের একদম শেষে যুক্ত হয়, অনেক সময় বিভক্তি বা নির্দেশকের পরেও বসে

অন্য অপশন, 

উপসর্গ: 
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন- অজানা (অজানা), অভিযোগ (অভিযাগে), বেতার (বে-তার) প্রভৃতি শব্দের 'অ', 'অভি', 'বে' হলো উপসর্গ। 


প্রকারভেদ: 
উপসর্গ প্রধানত তিন প্রকার:

খাঁটি বাংলা উপসর্গ: 
মোট ২১টি (অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা)

সংস্কৃত বা তৎসম উপসর্গ: 
মোট ২০টি (প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ)

বিদেশি উপসর্গ

প্রত্যয়
শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন – 
→ বাঘ আ বাঘা। 
→দিন ইক দৈনিক।
উপরের উদাহরণে 'আ' ও 'ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'বাঘা' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ। 

প্রত্যয়ের প্রকারভেদ:

কৃৎ প্রত্যয়: ধাতু বা ক্রিয়ামূলের শেষে যুক্ত হয়। যেমন- √পড় + আ = পড়া।

তদ্ধিত প্রত্যয়: শব্দমূল বা নামপদের শেষে যুক্ত হয়। যেমন- দোকান + দার = দোকানদার।


ধাতু বা ক্রিয়ামূল: 

বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। এসকল ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। 

যেমন: 'লিথ্ আ লিখা; এখানে, লিখ হলো ধাতু।

প্রকারভেদ: 
ধাতু প্রধানত তিন প্রকার:

মৌলিক ধাতু: যা বিশ্লেষণ করা যায় না (যেমন: কর্, দে, পা) 

সাধিত ধাতু: মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগ করে গঠিত (যেমন: পড়া, দেখা, খাওয়া)

যৌগিক বা সংযোগমূলক ধাতু: বিশেষ্য, বিশেষণ বা অব্যয়ের সাথে কর, দে, পা, খা ইত্যাদি যুক্ত হয়ে গঠিত (যেমন: ভয় কর, কাজ কর)


এরকম বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস করতে আমাদের RituRaj Academy ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।


একটি সরকারি চাকরি নিশ্চিত করতে নিয়মিত ক্লাস করা, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে আর প্রতিনিয়ত লেগে থাকার কোন বিকল্প নেই। তাই আপনার একটি সুন্দর ও সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে আমাদের RituRaj Academy ইউটিউব চ্যানেল এর সাথে থাকুন। 


সরকারি চাকরির প্রস্তুতি।গনিত ক্লাস-০১। ফ্রি PDF ডাউনলোড। Rituraj academy

ভবিষ্যৎ রিভিশনের জন্য বা যেকোন প্রয়োজনে আজকের ক্লাসের PDF টি আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। যা আপনার পরবর্তীতে কাজে লাগবে।

PDF ডাউনলোড করুনঃ